ব্রাজিল কোচকে চুপ করতে বললেন মেসি!

সৌদি আরবের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে শুক্রবার ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলে জয়ের ম্যাচে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
সাইডলাইনে থাকা তিতের উদ্দেশে মুখে আঙুল দিয়ে চুপ করতে বলেন মেসি। আরেক হাত দিয়ে ‘তিতে খুব বেশি কথা বলেন’ এমন ইঙ্গিত করেন। ব্রাজিলের কোচ তিতেও পাল্টা চুপ করতে বলেন মেসিকে।
দুজনের মধ্যে কথা চালাচালির বিষয়টি ম্যাচ শেষে স্বীকার করেন তিতে। জানান, প্রথমার্ধে রেফারির কাছে একটা বিষয় নিয়ে অভিযোগ করছিলেন তিনি।
“আমি অভিযোগ করছিলাম কারণ মেসিকে হলুদ কার্ড দেখানো উচিত ছিল। তখন সে আমাকে চুপ করতে বলে এবং আমিও তাকে চুপ করতে বলি।”
ম্যাচ শেষে অবশ্য ওই সময়ের ঘটনাটি ভুলে যেতে চাইলেন তিতে। প্রশংসাও করলেন মেসির। একই সঙ্গে আর্জেন্টিনা ভালো খেলে জয় পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ম্যাচের ত্রয়োদশ মিনিটে জয়সূচক গোলটি করেন আন্তর্জাতিক ফুটবলে তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মেসি।
ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়া মেসিকে ব্রাজিলের আলেক্স সান্দ্রো ফাউল করলে পেনাল্টিটি পায় আর্জেন্টিনা। এবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের দুর্বল শট রুখে দিয়েছিলেন গোলরক্ষক আলিসন; কিন্তু বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। ছুটে গিয়ে আলগা বল অনায়াসে জালে পাঠান মেসি।
ব্রাজিল কোচকে চুপ করতে বললেন মেসি! ব্রাজিল কোচকে চুপ করতে বললেন মেসি! Reviewed by latest movie download on November 16, 2019 Rating: 5

No comments: